গুলশানে আইড্যাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্থাপত্য ও ইন্টেরিয়র ডিজাইন খাতের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণ
গুলশানে আইড্যাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্থাপত্য ও ইন্টেরিয়র ডিজাইন খাতের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণ
ঢাকা, ৪ মার্চ ২০২৬: ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইড্যাব)-এর উদ্যোগে এবং এশিয়ান পেইন্ট বাংলাদেশ লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় রাজধানীর গুলশানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) গুলশানে সংগঠনের সদস্য এবং স্থাপত্য ও ইন্টেরিয়র ইন্ডাস্ট্রি খাতের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইড্যাবের সভাপতি সৈয়দ কামরুল আহসান-এর সভাপতিত্বে এবং সংগঠনের পরিচালক ওয়াসিম শিকদার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে দেশের খ্যাতনামা স্থপতি, শিল্পোদ্যোক্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্পোরেট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থাপত্য জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব স্থপতি কাজী গোলাম নাসির, স্থপতি তানিয়া করিম, ইন্টেরিয়র ডিজাইনার নাসরিন জমির এবং স্থপতি কাজী নুরুল করিম দিলু।
এছাড়াও উপস্থিত ছিলেন মার্বেল ডি কারারা প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হাসান শিমুল, সুইস গ্রুপ-এর সিওও হুমায়ুন কবির রাসেল, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) জোয়েব আহমেদ, নাসির সিনটেক্স গ্রুপ-এর হেড অব কর্পোরেট মশিউর রহমান রানা, সুপার বোর্ড-এর অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার ইয়ে তোহা, গ্রীন বোর্ড-এর ডেপুটি সেলস ম্যানেজার রাজন আহমেদ মিশু, পারটেক্স-এর সালেকিন আহমেদ এবং আইড্যাব উপদেষ্টা ও অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান শফিউল ইসলাম (শফি বাবু)।
সংগঠনের কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম শরন, ভাইস প্রেসিডেন্ট স্থপতি সজীব জাহান এবং পরিচালকবৃন্দ— মো. ওয়াসিম সিকদার, ইসমাইল পারভেজ, সুমন প্রামানিক, মুহাম্মদ আনামুল হক, আবদুর রহিম সরকার, মুহাম্মদ শরিফুল ইসলাম, নিয়াজুর রহমান, মাজহারুল ইসলাম ও এরফান বাবু।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ এবং সংগঠনের অগ্রযাত্রা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে বক্তারা দেশের ইন্টেরিয়র ডিজাইন খাতের উন্নয়ন, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আইড্যাবের কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, বর্তমানে সারাদেশে আইড্যাবের বিপুল সংখ্যক সক্রিয় সদস্য রয়েছেন, যারা দেশের ইন্টেরিয়র ডিজাইন ইন্ডাস্ট্রির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।